শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ীতে নিয়োগ বাণিজ্যের তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের

গাইবান্ধা জেলা প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ীতে নিয়োগ বাণিজ্যের তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের
১১

গাইবান্ধার পলাশবাড়ীতে নিয়োগ বাণিজ্যের দুর্নীতির তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পলাশবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

পলাশবাড়ী প্রেসক্লাবের সাংবাদিক ও জাতীয় “দৈনিক স্বাধীনমত” এর জেলা প্রতিনিধি মোহাম্মাদ আব্দুল মতিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং আরো ৮/৯ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেছেন।

মামলায় হত্যার উদ্দেশ্যে হামলা, অবরুদ্ধ করে রাখা, গুরুতর জখম, ক্ষতিসাধন ও হুমকি দেখানোর অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়- গত ২ সেপ্টেম্বর-২০২৪ ইং তারিখ দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম নয়ানপুর উচ্চ বিদয়ালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথাবার্তা চলাকালে আসামীগণ সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং তথ্য সংগ্রহে বাধা সৃষ্টি করেন।

এরই এক পর্যায়ে দুপুর ২.০০ ঘটিকায় আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুতের নিয়োগ বাণিজ্যের অন্যতম সহযোগী ও ক্যাডার রেজাউল করিমের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলা চালানো হয় এবং অবরুদ্ধ করে রাখা হয়। এছাড়াও এজাহারে সাংবাদিকদের হাতে থাকা ৫০,০০০ টাকা দামের একটি ক্যামেরা ভেঙ্গে ফেলার অভিযোগও আনা হয়েছে।।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com