মাসুদ রায়হান: | রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৬৪ বার পঠিত | পড়ুন মিনিটে
যশোরে ইলিশ মাছের আমদানি বাড়লেও দাম কমেনি। এ সপ্তাহে চালের কেজিতে আরও ২ টাকা বেড়েছে। তবে গরুর মাংসের কেজিতে ৫০ টাকা কমেছে। শুক্রবার বাজারে গিয়ে এমন চিত্র দেখা যায়।
যশোরের বড় বাজারে ইলিশের আমদানি বেড়েছে। বরিশাল, ভোলা ও বরগুনার পাইকারি ব্যবসায়ীরা তাদের ইলিশ বিক্রির জন্য যশোরে আড়তে পাঠাচ্ছেন। শুক্রবার বাজারে গিয়ে দেখা যায়, নদীর এক কেজি সাইজের ইলিশ খুচরা দরে বিক্রি হচ্ছে ১৬শ টাকা, ৮শ/৯শ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১৩শ টাকা, ৫শ/৬শ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১১শ টাকা, ৩টায় কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৭শ টাকা। আর সাগরের ইলিশ ৪টায় কেজি বিক্রি হচ্ছে ৬০০ টাকা।
বিক্রেতা এরশাদ আলী জানান, বাজারে ইলিশের আমদানি বাড়লেও দাম কমেনি। তিনি আরও জানান, সাগরের লোনা পানির ইলিশ তুলনামূলকভাবে একটু কম দামে বিক্রি হচ্ছে। তবে নদীর মিষ্টি পানির সুস্বাদু ইলিশের দাম এখনও বেশি।
আড়তদার শেখ পিয়ার মুহাম্মদ জানান, তিনি শুক্রবার ১ কেজি ২শ থেকে ১ কেজি ৩শ গ্রাম ওজনের নদীর ইলিশ পাইকারি দরে প্রতি মণ বিক্রি করেছেন ৬৫ হাজার টাকা (প্রতি কেজি ১৬শ ২৫ টাকা)আর ৮শ/৯শ গ্রাম ওজনের ইলিশ বিক্রি করেছেন ৬০ থেকে ৬১ হাজার টাকা (প্রতি কেজি ১৫শ ২৫ টাকা)। তিনি আরও জানান, বাজারে নদীর ইলিশ আমদানি হচ্ছে কম।
এদিকে বড় বাজার কাঠেরপুলে বিক্রেতারা এ সপ্তাহে গরুর মাংসের দাম কমিয়ে দিয়েছেন। সাড়ে ৭শ টাকা থেকে প্রতি কেজিতে ৫০ টাকা কমিয়ে ৭শ টাকা দরে বিক্রি করছেন। তবে বিক্রেতা রাজ বিফ হাউজের স্বত্বাধিকারী মো. আব্বাস জানান, ৭শ টাকা দরে বিক্রি করলেও মানভেদে প্রতি কেজি গরুর মাংস ৬শ৮০ টাকায়ও বিক্রি হচ্ছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com