শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুতে বন্যা কবলিত  মানুষদের মধ্যে জামায়াতে ইসলামীর খাদ্য বিতরণ “

তাজ মাহমুদ:   |   রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুতে বন্যা কবলিত  মানুষদের মধ্যে জামায়াতে ইসলামীর খাদ্য বিতরণ “
১৬

৮সেপ্টেম্বর, ২০২৪ ইং রবিবার দুপুর ৩ঃ০০ টায় রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলার মাইনীমুখ এলাকায় বন্যা কবলিত পরিবারের মধ্যে লংগদু উপজেলা জামায়াতে ইসলামী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করে।

উক্ত খাদ্য বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, মাইনীমুখ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম এবং শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হক, মোঃ বেলাল হোসেন।
এছাড়াও দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং লংগদু প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্য বিতরণ কর্মসূচীর পুর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন বলেন ভারী বৃষ্টি এবং পানি নিষ্কাষন হতে না পারার কারনে লংগদু, বাঘাইছড়ি, দিঘিনালার বিভিন্ন এলাকা আজ পানিতে ভাসছে। হাজার হাজার মানুষ, নিরীহ গবাদি পশু, যাবতীয় সহায়-সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন। জানিনা এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কি পরিমান হয়েছে। এ অবস্থায় আসুন, আপনি আমি এবং আমরা বিপন্ন মানবতার পাশে দাঁড়াই। যার যা আছে তাই নিয়েই তাদের পাশে দাঁড়াই, সাহায্যের হাত বাড়িয়ে দিই। তিনি সমাজের  সকল বিত্তবানদের বন্যাকবলিত মানুষের পাশে দাড়ানোর অনুরোধ জানান।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com