শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধার সুন্দরগঞ্জে একমাস পর ত্রাণের চাল বিতরণ

আনোয়ার হোসেন   |   সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধার সুন্দরগঞ্জে একমাস পর ত্রাণের চাল বিতরণ
২২

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের নদী ভাঙন এবং বন্যা কবলিত পরিবারের জন্য বরাদ্দকৃত চাল উত্তোলনের এক পর সোমবার (৯ সেপ্টেম্বর) প্রশাসনের হস্তক্ষেপে বানভাসিদের মাঝে বিতরণ করা হয়েছে। দেরিতে হলেও ত্রাণের চাল পেয়ে খুশি বানভাসি পরিবারগুলো।

জানা গেছে, কাপাসিয়া ইউনিয়নের বানভাসি পরিবারদের মাঝে বিতরণের জন্য আগষ্ট মাসের পহেলা সপ্তাহে উপজেলা প্রশাসনের পক্ষ হতে তিন টন জিআর ( সাধারন সহায়তা) এর চাল বরাদ্দ দেয়া হয়। সে মোতাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মনজু মিয়া ওই চাল উত্তোলন করে তাৎক্ষনিক ভাবে বিতরণ না করে কছিম বাজারস্থ ইউনিয়ন পরিষদের অস্থায়ী গোডাউনে রেখে দেয়।

এরই মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে আওয়ামীলীগ সমর্থীত চেয়ারম্যান গাঁ ঢাকা দেন। চেয়ারম্যান ওই চাল আত্নসাতের পায়তারা করছেন মর্মে অভিযোগ উঠলে গত রোববার উপজেলা নিবার্হী অফিসার মোঃ তরিকুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি চালিয়ে জাহাঙ্গীর মিয়ার ভাড়াটিয়া গোডাউনে রাখা চাল সমুহ উপজেলা প্রশাসন আয়ত্তে নেয়।

আজ সোমবার উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ মাসুদুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিজে উপস্থিত থেকে বানভাসিদের মাঝে এ চাল বিতরণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, দেরিতে হলেও বানভাসিদের মাঝে সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়েছে।

চেয়ারম্যান কেন চাল বিতরণ না করে এবং প্রশাসনকে না জানিয়ে গোডাউনে রাখলেন সে ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নিবার্হী অফিসার জানান, তদন্ত কমিটি গঠন করে চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com