সফিকুল ইসলাম বাদল | বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ৬৩ বার পঠিত | পড়ুন মিনিটে
গণঅভ্যুত্থানের প্রেরণায় সন্ত্রাস, ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত দেশ গঠনের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ ব্রাহ্মণবাড়িয়ায় মতবিনিময় সভা করেছেন।

বুধবার(১১ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের পৌর মুক্তমঞ্চে প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল কাদের ও হামজা মাহমুদ, সহ সমন্বয়ক আতিক মুন্সী, জিয়া উদ্দিন আরান, মোঃ মহিউদ্দিন, খালিদ হাসান, আলী আহমেদ আরাফ সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ।
এছাড়াও মোহাইমিনুল আজবিন, শেখ আশ্রাফুল ফিদাল, তুষার ইমরান, শান্ত, বায়েজিদ সিয়াম, তৌসিফ, সামিউন আনাফ, যিতু, সাইমন, তাহসানসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নাগরিক জনতা অংশ গ্রহণ করেন।
এসময় তারা বলেন, দেশ গঠনে নেতা নির্ভর নয়, নীতি নির্ভর শাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে। তারা বৈষম্যহীনভাবে দেশের সকল জেলার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন।
পরে তারা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ব্রাহ্মণবাড়িয়া পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com