শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিল ও সমাবেশ

আনোয়ার হোসেন   |   বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মিছিল ও সমাবেশ
১০

মহান শিক্ষা দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। মিছিলটি  পাবলিক লাইব্রেরী চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে পূনরায় পাবলিক লাইব্রেরী চত্বরে এসে শেষ হয়।

এর পর সংগঠনটির জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের জেলা সাধারণ সমপাদক রাহেলা সিদ্দিকার সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, সাবেক জেলা সভাপতি অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, শিক্ষক এস এম মনিরুজ্জামান সবুজ, কলি রানী বর্মন, কামরুল হাসান প্রমূখ।

বক্তাগণ সংক্ষিপ্ত বক্তব্যে, সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেক্যুলার গণতান্ত্রিক একই ধারার শিক্ষানীতি প্রণয়ন করা। গাইবান্ধায় মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং গাইবান্ধা সরকারি কলেজে বাস সার্ভিস চালুসহ কলেজের নানাবিধ সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানান।

এ ছাড়াও অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন দেয়া, ছাত্র রাজনীতি বন্ধের নামে বিরাজনীতি করনের পাঁয়তারা বন্ধ, প্রতিটি ক্যামপাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা, ক্যামপাসে নারী নির্যাতন প্রতিরোধ সেল গঠন করা, শিক্ষা উপকরণের দাম কমানো, শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, অবিলম্বে জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাতিল করার দাবী জানান।

সেই সাথে গণঅভ্যুত্থানে হত্যাকান্ডের সাথে জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করা। শহীদদের প্রকৃত তালিকা প্রকাশ করা, আহতদের রাষ্ট্রীয় দায়িত্বে সুচিকিৎসা এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন নিশ্চিত করাসহ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে গাইবান্ধায় স্মৃতিফলক নির্মাণের দাবিও জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com