শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ী মনোহরপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   |   বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ী মনোহরপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার ৮ নং মনোহরপুর ইউনিয়নের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্রদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াত আমির মো: আসাদ আলী। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: জহুরুল হক।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কাওসার মো নজরুল ইসলাম লেবু মাওলানা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইদুর রহমান, পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, পলাশবাড়ী উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টার, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি রুম্মান ফেরদাউছ।

এসময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com