শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টেরিয়াল বডি নিয়োগ

আফজালুর রহমান আবির:   |   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টেরিয়াল বডি নিয়োগ
১৩

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টরিয়াল বডি নিয়োগ করা হয়েছে।এতে একজন প্রক্টর ও চারজন সহকারী প্রক্টর নিয়োগ পেয়েছেন।

গতকাল সোমবার (২৩ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আগামী তিন বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন। এছাড়া সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহা: সুলতান আহম্মেদ, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রাজ্জাক, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হযরত আলী, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হালিম।

নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. ইমাম হোসেন বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে একটা শিক্ষাবান্ধব, নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে সচেষ্ট থাকবো। প্রক্টর অফিস হবে সবার জন্য উন্মুক্ত ও নিরাপদ আশ্রয়স্থল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com