শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মাভাবিপ্রবির ছাত্র উপদেষ্টাসহ ৮ প্রশাসনিক পদে নতুন মুখ

আফজালুর রহমান আবির:   |   রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাভাবিপ্রবির ছাত্র উপদেষ্টাসহ ৮ প্রশাসনিক পদে নতুন মুখ
১০

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ৮টি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. মোঃ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।নিয়োগপ্রাপ্তরা পদের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করবেন।

নিয়োগ প্রাপ্তরা হলেন – ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক পদে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, কেন্দ্রীয় গ্রন্থাগারে গ্রন্থাগারিক পদে ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু জুবাইর, আলেমা খাতুন ভাসানী হলে প্রভোস্ট পদে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে হাবিবা, বিএনসিসির প্লাটুন কমান্ডার পদে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল গাফ্ফার খান, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার এর পরিচালক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হাদিফুর রহমান, আইসিটি সেলের পরিচালক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈম মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং সহকারী প্রক্টর পদে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহনাজ আব্বাসী বাধনকে নিয়োগ দেয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com