শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ীতে ডাচ-বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন

মোঃ লিমন মিয়া   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ীতে ডাচ-বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন
১১

গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের চৌমাথা সংলগ্ন মেনাজ সিটি কমপেলেক্সের দ্বিতীয় তলায় ডাচ-বাংলা ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন হয়েছে। ৩০ সেপ্টেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে এ উপশাখার শুভ উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ ডাচ্ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক ও সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আসাদুর রহমান, উদ্বোধন উপলক্ষে ব্যাংকের এ ব্যবস্থাপক তার খুদে বার্তায় বলেন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য এবং আমরাও সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদানে বদ্ধপরিকর।

তিনি আরো জানান,গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ শাখার অধিনে ডাচ-বাংলা ব্যাংকের উপশাখা টি পরিচালিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব সরকার, পলাশবাড়ী প্রেসক্লাব প্রধান উপদেষ্টা শাহ আলম সরকার, উপদেষ্টা ফেরদাউছ মিয়া,পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা, রিপোর্টার ইউনিটির সভাপতি শেখ মোঃ আব্দুল মান্নান রানা,মেনাজ সিটি কমপেলেক্সের স্বত্বাধিকারী সিনিয়র সাংবাদিক মনজুর কাদির মুকুল, বকুল উদ্দিন ইনাম,আলহাজ মিনু সরকার ও আহসান প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী ডাচ বাংলা উপশাখা ইনচার্জ মো. রফিকুল ইসলাম, এ্যাসিট্যান্ট অফিসার মোঃ মাইনুল রেজা, জুনিয়র ক্যাশ অফিসার মাহবুবুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের।কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মোস্তাফিজুর রহমান রাজা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com