শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ শাফায়াত হোসেন:   |   বুধবার, ০২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
১১

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব (ইউসেক) কর্তৃক আয়োজিত ইন্টার-ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল ম্যাচ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

জমকালো আয়োজনের মাধ্যমে গত ১৭ সেপ্টেম্বর ২০২৪, টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। উক্ত টুর্নামেন্টে সকল বিভাগ থেকে মোট ষোলটি টিম অংশগ্রহণ করে। গ্রুপ পর্বের মোট ২৪ টি ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে ইংরেজি বিভাগ সিএসই বিভাগকে ১-০ গোলে এবং বিজনেস স্টাডিজ বিভাগ ফার্মেসি বিভাগকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করে।

ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই এর মাধ্যমে বিজনেস স্টাডিজ বিভাগকে ২-১ গোলে হারিয়ে শিরোপা অর্জন করেন ইংরেজি বিভাগ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আল-আমিন (ইংরেজি বিভাগ), সেরা গোলদাতা সোয়েব (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ), সর্বোচ্চ গোলদাতা আবতাহি (বিজনেস স্টাডিজ বিভাগ), সেরা গোলকিপার সামিত (বিজনেস স্টাডিজ বিভাগ) এবং ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন রূপক (ইংরেজি বিভাগ)। এ সময় মাননীয় উপাচার্য একটি প্রতিযোগীতাপূর্ণ টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন জনাব সৈয়দা আফসানা ফেরদৌসী, বিজনেস অনুষদের ডিন, ড. ফারুক হোসেন, প্রক্টর জনাব মোঃ তারিকুল ইসলাম, বিজনেস স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ মেহেদী হাসান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব নাঈমা আফরিন, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মোফাজ্জল হোসেন, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) জনাব শুভ দাস, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মো. মহিউদ্দিন আহমেদ, সহকারি অধ্যাপক মাকসুদা হক, সহকারি অধ্যাপক সারাবান তহুরা, প্রভাষক হোসনে আরা বেগম।

টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক দীপা সরকার, প্রভাষক সুব্রত রায় এবং প্রভাষক নাফিসা আনজুম রিমি।

এছাড়াও ইউসেক এর প্রেসিডেন্ট সাকিব সিকদার এবং কো-অর্ডিনেটর মো. শাকিলৎসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফাইনাল ম্যাচ এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপভোগ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com