শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

কেশবপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় যুবদল নেতা আহত

যশোর জেলা প্রতিনিধি   |   বুধবার, ০২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কেশবপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় যুবদল নেতা আহত
১০

যশোরের কেশবপুরে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলায় বিদানন্দকাটি ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা মিকাইল হোসেন মারাত্মক আহত হয়েছেন। আহত যুবদল নেতাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ খবর লেখার সময় থানায় মামলা করার প্রস্তুত চলছে।

উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ও স্থানীয় বিএনপি নেতারা জানান, গত মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবদলের সদস্য মিকাইল হোসেন ইউনিয়নের পরচাক্রা বাজারে বসে ছিলেন।

এ সময় কোন রকম উস্কানি মূলক কর্মকান্ড ছাড়াই ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনের নেতৃত্বে যুবলীগ নেতা শুকুর আলী, মুন্নাফ হোসেন,রাব্বি হাসান, শাহজান হোসেন, জাহাতাপ হোসেন ও আলতাফ হোসেনসহ একদল সন্ত্রাসী দা দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক আহত করে।

খবর পেয়ে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত মিকাইল হোসেন বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কে এম খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলামের সাথে কথা হলে তারা জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে ইউনিয়ন যুবদল নেতা মিকাইল হোসেনকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করি। এ ঘটনায় দলীয়ভাবে থানায় মামলা করার প্রস্তুত চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com