শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে জামায়াতের আলোচনাসভা ও গণসমাবেশ অনুষ্ঠিত

মোঃ রাহিজুল ইসলাম   |   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে জামায়াতের আলোচনাসভা ও গণসমাবেশ অনুষ্ঠিত
১১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র সিরাতুন্নবী (সাঃ) উদযাপন  উপলক্ষ্যে আলোচনা সভা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর ) বিকেলে জামায়াত  ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আয়োজনে ভূরুঙ্গামারী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতের উপজেলা আমির আলহাজ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমির ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ আজিজুর রহমান সরকার স্বপন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কুড়িগ্রাম জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হামিল। অন্যান্যদের বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন মাওলানা রুহুল আমিন হামিদী, মাওলানা মাহবুবুল আলম, মাওনায় আনোয়ারুল ইসলাম আইনি প্রমুখ।

বক্তারা বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন আদর্শ পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। সংসদে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। সেখানে জালেমদের স্থান হতে পারে না।

স্বৈরাচার সরকারের পতনের পর এখন সকল ধর্ম ও মতের মানুষ তাদের কথা স্বাধীনভাবে বলতে পারছে। এই গণতন্ত্রের ধারা, সুষ্ঠু রাজনৈতিক ধারা অব্যাহত থাকবে। এসময় বৈরী আবহওয়াকে উপেক্ষা করে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে প্রায় দুই সহস্রাধিক লোক সমাবেশ স্থলে উপস্থিত হন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com