মোঃ হৃদয়: | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৯৯ বার পঠিত | পড়ুন মিনিটে
শারদীয় দুর্গাপূজা, ফাতেমা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে পরবর্তী বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পর্যন্ত বন্ধ থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল ক্লাস ও পরীক্ষা । তবে এর পরে শুক্র ও শনিবার থাকায় এতে মোট ১০ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , শারদীয় দুর্গাপূজা, ফাতেমা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১০ অক্টোবর হতে ১৭ অক্টোবর, ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ১৩,১৫ ও ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রি. তারিখ, ইনস্টিটিউট, বিভাগ এবং প্রশাসনিক দপ্তর সমূহ বন্ধ থাকবে।
তবে এসময় বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিস্কার- পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com