শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো মিনাজপুর যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট ২০২৪

কামরুজ্জামান হেলাল   |   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো মিনাজপুর যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট ২০২৪
১৪

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামে অনুষ্ঠিত হলো মিনাজপুর যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল ম্যাচটি উক্ত টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করে। শুক্রবার বিকালে মিনাজপুর স্কুল মাঠে ফাইনাল ম্যাচে দামুড়হুদা স্পর্টিং ক্লাব পীরগাছা ফুটবল একাদশের মুখোমুখি হয় উক্ত খেলাতে ১-০ গোলে দামুড়হুদা স্পর্টিং ক্লাব জয় লাভ করে।

 

মিনাজপুর যুব সংঘের আয়োজনে এবং মো: শাহিন কাদিরের সার্বিক সহযোগিতায় উক্ত টুর্নামেন্টেটির স্পন্সর করেন শাহিন কাদির ,আশিকুজ্জামান রবিন, কামরুজ্জামান হেলাল, আরিফুর জামান (ভকু), মুরাদ হোসেন সহ আরো অনেকে।

উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন খাঁন (খোকন) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী, জীবননগর পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজাহান কবির, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ময়েন, বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল খালেক, বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে বিজয়ী দল এবং রানার্সআপ দলকে টুর্নামেন্টের ট্রপি এবং প্রাইজমানি তুলে দেন আগতো অতিথিরা। ফাইনাল খেলাটির রেফারির দায়িত্বে ছিলেন মো: সাইদুর রহমান, মো: আব্দুস সবুর, মো: রবি। টুর্নামেন্টটির আয়োজক কমিটিতে ছিলেন মো: তুহিন হোসেন, এস এ শিপন, মো: রুহুল আমিন, মো : সোহান হোসেন, মো: রাব্বি ইসলাম, মো : বাবলু খান, মোহাম্মদ আলী সহ আরো অনেকে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com