শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডোমারে শিক্ষক দিবস পালন

আলমগীর হোসেন   |   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোমারে শিক্ষক দিবস পালন
১০

“শিক্ষকের কন্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” স্লোগানে জেলার ডোমারে বিশ্ব শিক্ষক দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ সাফিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিক্ষক রাইসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক রাজু, প্রধান শিক্ষক ওমর ফারুক,প্রভাষক গোলাম মোস্তফা,শিক্ষক মেহেরুন আক্তার পলিন,ডোমার ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ  সামসুদ্দিন হুসাইনি প্রমুখ। এর আগে একটি র‌্যালি বাটার মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন কলেজ, মাদ্রাসা, বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com