শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

এক কাপ চা কত গল্প বলে

আনোয়ার হোসেন   |   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এক কাপ চা কত গল্প বলে

‘এক কাপ চা, কত গল্প বলে সকাল, বিকেল, সন্ধ্যে বেলা…।’ কাকা ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত লোকজনে পরিপূর্ণ থাকে চায়ের দোকানগুলো। নবীন-প্রবীণ সকলের কাছে চায়ের দোকান বা স্টল আড্ডার একটি পারফেক্ট স্থান। সদলবলে চা পানের সঙ্গে জমে ওঠে আড্ডা। অপরিচিতরাও স্ব-উদ্যোগে শামিল হয়ে যান সেখানে। চায়ের কাপে এক চুমুক দিয়েই এমনই গল্পে মুখর হয়ে যান যেন চায়ের কথাই ভুলে যান অনেকেই।

চায়ের দোকানে ব্যক্তিগত বিষয়ের পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক, সাহিত্য-সংস্কৃতিসহ গঠনমূলক আলোচনার সৃষ্টি হয়। অনেকে আছেন যাঁদের সময় কাটে না তাঁরা প্রতিদিন সকাল হলেই একটি চায়ের দোকানে গিয়ে বসে বসে মানুষের মুখে নানান গল্প, টিভি’র বিনোদনমূলক অনুষ্ঠানসহ দেশ-বিদেশের খবর শুনে বেশ আনন্দঘন অবকাশ কাটান। এর পাশাপাশি রাজনৈতিক প্রসঙ্গে তর্ক-বিতর্কও বেশ জমে ওঠে। আড্ডায় প্রবীণরা থাকেন প্রাণবন্ত।

বিশেষ করে যদি সে আড্ডাটা হয় প্রত্যন্ত গ্রামের কোনো চায়ের দোকানে। চায়ের নেশা এমন একটা নেশা চায়ে ছোট ছোট চুমুক দিয়েই সামাজিক, রাজনৈতিক মূল্যবোধ সম্পর্কে নতুন নতুন ধারণার পাশাপাশি ব্যক্তিগত জীবনের অনেক কিছুই উঠে আসে সে আড্ডায়। এ আড্ডা যেন অনেকের কাছে গুরুত্বপূর্ণ বিষয়।

সেখান থেকেই অনেক ধরনের সংবাদের উপাত্ত বের হয়ে আসে। চায়ের চুমুকের সঙ্গে সঙ্গে তর্কে-বিতর্কেও জড়িয়ে পড়ে অনেকে। নীরব শ্রোতা হয়ে কাজের ফাঁকে ফাঁকে কান খাড়া করে কথা শুনে থাকে চায়ের দোকানিও, হঠাৎ আড্ডায় যোগ দেয়। তার কথা শুনে মনে হয় সে যেন সবজান্তা। তার কাছে কোনো কিছুই অজানা নেই।

বিভিন্ন ধরনের মানুষ সেখানে নানান আলোচনা করে থাকে। তা শুনেই সে হয়ে যায় শ্রেষ্ঠ সংবাদ পরিবেশক। চায়ের দোকান অনেক সময় রণক্ষেত্রও হয়ে ওঠে। পক্ষ-বিপক্ষের তর্কাতর্কিতে সৃষ্টি হয় সেই রণক্ষেত্র। প্রত্যন্ত গ্রামগুলোর চায়ের দোকানের দৃশ্যপট শহরের থেকে অনেকটা ভিন্ন।

সেখানে সবাই খোলা আকাশের নিচে বসে চায়ের কাপে চুমুক দিয়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি খোশ গল্পেও মেতে উঠেন। বিশেষ করে কোন নির্বাচন এলেই চায়ের চুমুকে চলে নির্বাচনী আলাপ-আলোচনা। আলোচনার ফাঁকে চলে চা, বিস্কুটসহ বিভিন্ন বেকারি খাবারের অর্ডার। চায়ের দোকান যেন ফ্রিতে সংবাদ পাওয়ার মাধ্যম হয়ে যায়।

আলোচনা, সমালোচনা ও পর্যালোচনায় রয়েছে নির্বাচনে কোন কোন প্রার্থী বিজয় হলে বেশি উন্নয়ন হবে। কোন প্রার্থীর কেমন আচরণ। কে কত ভোট পাবেন। কার জনপ্রিয়তা কত? চায়ের দোকান থেকে পাওয়া তথ্য অনেক সময় হয়ে যায় সংবাদের শিরোনাম। কেননা সেখানে পারিবারিক থেকে শুরু করে রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষাসহ বিভিন্ন বিষয়ক সংবাদ পাওয়া যায়। চায়ের স্টলই শ্রেষ্ঠ তথ্য ভাণ্ডার। এক কাপ চা পুরো একটি পত্রিকার সমান!

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com