শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

গাইবান্ধায় ঘর মেরামতই কাল হলো হাফিজারের

আনোয়ার হোসেন   |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাইবান্ধায় ঘর মেরামতই কাল হলো হাফিজারের
২২

গাইবান্ধায় ঘর মেরামতই কাল হলো হাফিজারের। নিজ বাড়িতে হেলে পড়া একটি ঘর মেরামতের সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান তিনি। রোববার (৬ অক্টোবর) দুপুরে জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজার ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

তিনি পেশায় ছিলেন একজন কৃষক। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, গত কয়েকদিন অবিরাম বৃষ্টি ঝড়ছিল। এতে হাফিজারের একটি ঘর হেলে পড়ে যায়। গতকাল দুপুরে বৃষ্টির মধ্যেই ওই ঘর মেরামত করছিলেন তিনি।

এর এক পর্যায়ে অসাবধানতাবশত ঘরে থাকা বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com