শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ডোমারে সড়ক দুর্ঘটনায় আনসার ও ভিডিপি কর্মকর্তার মৃত্যু

আলমগীর হোসেন   |   সোমবার, ০৭ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডোমারে সড়ক দুর্ঘটনায় আনসার ও ভিডিপি কর্মকর্তার মৃত্যু
১২

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় কল্পনা রানী দাস(৪০) নামে আনসার ও ভিডিপি কর্মকর্তার মৃত্যু হয়েছে। কল্পনা রানী ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও জলঢাকা উপজেলার শিমুলবাড়ী এলাকার নরেশ চন্দ্র রায়ের স্ত্রী। গত বৃহষ্পতিবার (৩অক্টোবর) দুপুরে কল্পনা রানী ট্রেনিং’র কাজ শেষ করে অফিস ফেরার পথে সোনারায় ইউনিয়নের ডুগডুগী বড়গছা এলাকায় মটর সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (৭অক্টোবর) বিকেলে তিনি মারা যান। ডোমার থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম কল্পনা রানী দাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এঘটনায় কেউ কোন অভিযোগ করেনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com