তাজ মাহমুদ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৯৭ বার পঠিত | পড়ুন মিনিটে
৭ অক্টোবর, ২০২৪ ইং সোমবার বেলা ৪ঃ০০ টায় রাঙামাটি জেলার লংগদু উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলার পূজা মন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জামায়াত ইসলামী লংগদু উপজেলা নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।

মত বিনিময় সভাটি উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাও, মো: নাছির উদ্দীন এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লংগদু মন্দির পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দয়াময় চক্রবর্তী, জালিয়াপাড়া মন্দির কমিটির সভাপতি তপন দাস, মাইনীমুখ মন্দির কমিটির সভাপতি তপন দত্ত, জামায়াতের লংগদু ইউনিয়ন আমীর মো: মঞ্জুরুল আলম মাইনীমুখ ইউনিয়ন পশ্চিম এর আমীর আব্দুল জব্বার লংগদু উপজেলার ৩টি পূজামন্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জামায়াতের নেতৃবৃন্দ সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের নিঃসংকোচে ও নির্বিঘ্নে উৎসাহ উদীপনার সাথে পূজামন্ডপে শারদীয় দূর্গাপূজা উদযাপনের আহবান জানান। পূজা উৎসব পালন নির্বিঘ্ন করতে জামায়াত ইসলামীর পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি দল যেখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সকল ধর্ম, জাতি ও সম্প্রদায়ের মানুষ জামায়াত ইসলামীর কাছে বিগত দিনেও নিরাপদ ছিলো, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা বলেন, স্বৈরাচার সরকার পতনের পর দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা একটি মহল মেনে নিতে পারছে না।
যারা মেনে নিতে পারছে না তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেশকে পরিকল্পিত উপায়ে অস্থিতিশীল করতে চায়। আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাঙ্গামাটি পুজা মন্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় করে পূজা উৎযাপনে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করায় সন্তোষ প্রকাশ করেন মন্দির কমিটির নেতৃবৃন্দ। সেই সাথে তারা লংগদু উপজেলা জামায়াতের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com