শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

মিশিগান বাংলাদেশি কমিউনিটি পলিটিক্যাল অ্যালায়েন্সের আয়োজনে অনুষ্ঠিত হলো মিট এন্ড গ্রিট অনুষ্ঠান

কামরুজ্জামান হেলাল   |   বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মিশিগান বাংলাদেশি কমিউনিটি পলিটিক্যাল অ্যালায়েন্সের আয়োজনে অনুষ্ঠিত হলো মিট এন্ড গ্রিট অনুষ্ঠান
১০

যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির ইউনাইটেড অটো ওয়ার্কার্স রিজিওনাল – ১ এর অডিটোরিয়ামে এই নির্বাচনী প্রচারণা সভাটি অনুষ্ঠিত হয়। দেলোয়ার আনসারের পরিচালনায় নির্বাচনী প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী কার্ল মার্লিঙ্গা, মিশিগান সুপ্রিম কোর্টের বিচারপতি প্রার্থী কিম্বার্লি অ্যান থমাস এবং অন্যান্য প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিস্টিনা হাইন্স, লাতোয়া উইলিস, সায়মা রহমান খলিল, মাইকেল হাওয়ার্ড, আয়েশা ফারুকী, ডোনাভান ম্যাককিনি এবং মাই জিওং।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্টেট সিনেটর স্টেফানি চ্যাং, মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান শাহিন, ইমাম মোস্তফা এলতুর্ক, ইমাম আব্দুল লতিফ আজম, কমিউনিটি লিডার দেওয়ান আকমল চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাহেদুল ইসলাম, রাব্বানী তালুকদার, মুহিবুল হাসান চৌধুরী, শামীম আহমেদ, মুন্নি রহমান, কাজী এবাদ, তাবাসসুম, মামুন খান সহ আরো অনেকে। অনুষ্ঠানে নন সিটিজেন অভিবাসীদের জন্য স্বাস্থ্যসেবা, ইমিগ্রেশন ব্যাকলগ, শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুকের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, চাইল্ড কেয়ার সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আগোতো অতিথিরা নির্বাচনের আগে এই ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের বিশেষ ভাবে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে মিশিগান বাংলাদেশি কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও অন্যান্য কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com