যশোর জেলার আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট আল আমিন, মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায়(৮ অক্টোবর) মঙ্গলবার শারদীয় দুর্গাপূজার মন্দিরে মন্দিরে পরিদর্শন করেন। আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট আল আমিন বলেন চিনাটোলা বারোয়ারী পূজা মণ্ডপ পরিদর্শন করে এখানকার পূজা কমিটির আতিথেয়তা ও দায়িত্ব পালন কারী আনসার সদস্যদের সঠিক ভাবে দায়িত্ব পালন পেয়েছি শারদীয় দুর্গাপূজা-(২০২৪) উৎযাপনে সফলতা কামনা করছি।
আনসার ও ভিডিপি,AD শফিকুল ইসলাম আরও বলেন চিনাটোলা বারোয়ারী দূর্গা মন্দির পরিদর্শন করলাম স্বেচ্ছাসেবক ও আনসার সদস্যরা ভালভাবে দায়িত্ব পালন করছে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক। কমান্ড্যান্ট আল আমিন চিনাটোলা বারোয়ারী দূর্গা মন্দিরের সভাপতি ডাঃ স্বপন কুমার পালকে বলেন আপনার মন্দিরে সিসি ক্যামেরার ব্যবস্থা নেই যত দ্রুত সম্ভব ক্যামেরার ব্যবস্থা করেন সেখানে কমিটির সদস্যবৃন্দ বলেন সরকার পতনের (৫ আগস্টে) সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে এবং আমাদের উপজেলা থেকে সিসি ক্যামেরার ব্যবস্থা করবেন।
আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে চিনাটোলা বারোয়ারী মন্দিরে দায়িত্ব পালনে আছেন,এপিসি মোঃ বিল্লাল হোসেন ও আনসার সদস্যরা হলেন, সাজ্জাদ হোসেন, রোকনুজ্জামান, তৈমুর রহমান,আল আমিন হোসেন, ফয়সাল আহমেদ, নিলুফার ইয়াসমিন, রেহেনা বেগম। জেলা আনসার ও ভিডিপি কার্যালয় যশোর জেলা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের আইন শৃঙ্খলা রক্ষায় ছয় দিনের জন্য অঙ্গীভূত করা হলো।