শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাবেক সাংসদ ও হুইপ মাহাবুব আরা বেগম গিনির রিমান্ড না মঞ্জুর কারাগারে প্রেরণ

আনোয়ার হোসেন   |   বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাবেক সাংসদ ও হুইপ মাহাবুব আরা বেগম গিনির রিমান্ড না মঞ্জুর কারাগারে প্রেরণ
১০

বিস্ফোরক মামলায় গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহাবুব আরা বেগম গিনিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে জামিন শুনানি স্থগিত করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল মতিন উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। গত ২৬ আগস্ট গাইবান্ধা সদর থানায় গিনিসহ আওয়ামী লীগের ১১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিএনপি কার্যালয় ভাঙচুর-আগুনের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন জেলা বিএনপি নেতা আব্দুল হাই সরকার।

এই মামলায় মাহাবুব আরা বেগম গিনিকে গ্রেফতার (শোন এরেস্ট) দেখিয়ে গাইবান্ধার আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৩ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মনিরুজ্জামান। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রামাণিক বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলার অন্যতম আসামি গিনি।

রাষ্ট্রপক্ষ থেকে তার জামিন বাতিল এবং রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। কিন্তু রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।  অন্যদিকে, গিনির জামিন চেয়ে আদালতে আবেদন করেন তার পক্ষের আইনজীবীরা। এ বিষয়ে অ্যাডভোকেট আবু আলা মো. সিদ্দিকুর ইসলাম (রিপু) বলেন, আমরা আদালতে তার জামিন আবেদনের সঙ্গে রাষ্ট্রপক্ষের রিমান্ড বাতিলের আবেদন করি।

উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক রিমান্ড নামঞ্জুরসহ তার জামিন শুনানি স্থগিত করেন। এর আগে, মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে গিনিকে কড়া নিরাপত্তায় গাইবান্ধায় নিয়ে আসার পর জেলা কারাগারে রাখা হয়। বুধবার সকাল ১০টার দিকে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে বিচারক তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে একটি গাড়িতে করে তাকে কাশিমপুর কারাগারে নেওয়ার উদ্দেশে রওনা দেয় পুলিশ।  উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে মহানগর পুলিশ।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৪ আগস্ট আশুলিয়ায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রবিউস সানি শিপুকে হত্যাচেষ্টা মামলার আসামি গিনিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার ৩০০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, নবম সংসদে আওয়ামী লীগের হয়ে প্রথম সংসদে যান গিনি। ওই সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং গ্রন্থাগার কমিটির সদস্য ছিলেন তিনি। দশম জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com