শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পরকীয়া করতে গিয়ে ধরা খেলেন ইউপি সচিব ভিডিও ভাইরাল

আনোয়ার হোসেন   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পরকীয়া করতে গিয়ে ধরা খেলেন ইউপি সচিব ভিডিও ভাইরাল

গাইবান্ধায় পরকীয়া করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গণধোলাই খেলেন মাছুদ রহমান নামের এক ইউপি সচিব। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাতে গাইবান্ধা শহরের খানকাহ শরীফ এলাকায়।

মাছুদ রহমান সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সাবেক সচিব। বর্তমান গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদে সচিবের দায়িত্ব পালন করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, লোকজন একটি বাড়িতে মাছুদ রহমানের গায়ের গঞ্জি ধরে টানা হেচড়া করছেন।

কেউ কেউ কিল-ঘুষিও মারছেন। প্রশ্ন করা হচ্ছে এখানে কেনো আসা হয়েছে? প্রশ্নের জবাবে মাছুদ রহমান বলছেন আমি রাস্তায় ছিলাম। স্থানীয়রা জানান, মাছুদ রহমান বৃহস্পতিবার দিবাগত রাতে এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করতে আসেন। বিষয়টি টের পেয়ে লোকজন মাছুদ রহমানকে হাত-নাতে আটক করেন।

তাৎক্ষণিকভাবে এ খবর ছড়িয়ে পড়লে ঘটনা স্থলে উৎসুক জনতার ভীড় জমে। এ নিয়ে পরে সালিশী বৈঠকের কথা বলে লোকজন সচিব মাছুদ রহমানকে ছেড়ে নিয়ে যান। ঘটনার বিস্তারিত জানতে সচিব মাছুদ রহমানের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ফোনে কথা হলে বল্লমঝাড় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জুলফিকার রহমান জানান, আমি কয়েক দিন ধরে বাড়ি ছিলাম না। তাই এ ব্যাপারে কোন মন্তব্য দিতে পারছিনা।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com