আনোয়ার হোসেন: | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৬৬ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধার মানাস নদীতে মাছ ধরার ঘের (বাঁশের বেড়া) দিয়ে পানি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এতে ফসলহানীর ঘটনা ঘটনায় ঘের ভেঙ্গে দিলেন স্থানীয় কৃষকরা।
স্থানীয়রা জানান, গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজামালীবাড়ী গ্রামের ভিতর দিয়ে বয়ে গেছে মানাস নদী। এ নদীতে প্রতি বছরের ন্যায় এবারও বর্ষার সময় মাছ ধরতে ঘের (বাঁশের তৈরী বেড়া) দেন স্থানীয় মৎস্যজীবিরা। এতে নদীর পানির গতিপথ বাধাগ্রস্হ হয়ে জমির ফসলের ব্যাপক ক্ষতিসহ অনেকের বাড়িঘরে পানি উঠে দূর্ভোগের সৃষ্টি করে।
এ দূর্ভোগ লাঘবে, শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় মৌজামালীবাড়ী গ্রামের শতশত ক্ষতিগ্রস্হ কৃষক একত্রিত হয়ে ওই নদীর মাছের ঘের (বাঁশের বেড়া) গুলো ভেঙ্গে অপসারণ করেন।
এ ইউনিয়নের লেংগা বাজার এলাকার কয়েকজন কৃষক জানান, মানাস নদীতে অবৈধভাবে বাঁশের বেড়া দেওয়ার কারনে নদীর পানি স্বাভাবিকভাবে চলতে না পারায় দু’পাড়ের জমির ফসল পানিতে ডুবে আছে। অনেক ফসল নষ্টও হয়েছে। ফলে বাধ্য হয়ে ফসলি জমি রক্ষার্থে আজ একত্রিত হয়ে কয়েকটি ঘের (বাঁশের বেড়া) ভেঙ্গে দেওয়া হলো।
এ ঘটনায় মাছের ঘের তৈরী করা মৎস্যজীবিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব ঘের দিয়ে আমরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকি। ঘের দেয়া বন্ধ হলে আমাদের না খেয়ে মরতে হবে। এ ব্যাপারে আমরা সরকারি সাহায্য সহযোগিতা চাই ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com