শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

নগরকান্দায় সরকারি জায়গা দখল করে দোকান ঘর উত্তোলন

আব্দুস সালাম মোল্লা   |   বুধবার, ১৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নগরকান্দায় সরকারি জায়গা দখল করে দোকান ঘর উত্তোলন
১১

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়ন এর বাগুটিয়া বাজারে সরকারি ঘাটলা সংলগ্ন সরকারি জায়গা দখল করে দোকান ঘর উত্তোলন করছে স্হানীয় কুদ্দুস কাজির ছেলে আরিফ কাজি। দখলকৃত দোকান ঘর এর মধ্যে সরকারি একটা নলকূপ রয়েছে। বাজারের লোকজন সেই নলকূপের পানি বাজারের দোকানদার সহ বাজারে যাওয়া লোকজন পান করে।

রবিবার সকালে লোকজন ঘুম থেকে উঠার আগেই সরকারি জায়গা দখল করে দোকান ঘর উত্তোলন করে। টিউবওয়েল এর সরকারি জায়গা দখল করে দোকান ঘর উত্তোলন করায় বাজারের লোকজন পানি পান করতে পারছেনা। সরকারি জায়গা দখল করে দোকান ঘর উত্তোলন করার বিষয় আরিফ কাজি বলেন আমি দুরে আছি এসে সাক্ষাৎতে বলবো।

এবিষয় নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুম বিল্লাহ্ বলেন, সরকারি জায়গায় ঘর উত্তোলন করার বিষয়ে সেখানকার কিছু লোকজন আমার অফিসে এসে ছিল। তারা জানান, যে সেখানে স্কুলের বাউন্ডারির মধ্যে কোন একব্যক্তির দোকান ঘর রয়েছে তারা সবাই মিলে ঐ ব্যক্তির জন্য এই জায়গায় ঘর উত্তোলন করে ব্যবসার সুযোগ করে দিচ্ছে।

প্রয়োজনে সেখানে তহসিলদার কে পাঠাব। স্কুল বাউন্ডারির মধ্যে দোকান মালিক সেকেন্দার বলেন আমাকে ঐ জায়গা দিতে চেয়ে দেয়নি, ১০ হাজার টাকায় জায়গা দখল করে অন্য লোকের ঘর করে দিয়েছে। এবিষয় দখলদার আরিফ কাজি বলেন, এসিল্যান্ড আমাদের অনুমতি দিয়েছে কাগজপত্র করে দিয়েছে সে পারলে ভাঙ্গুক,কাগজপত্র দেখাতে বললে সে দেখাতে পারেনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com