শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শিবগঞ্জে পদ্মায় মাছ ধরতে গিয়ে ডুবে একজনের মৃত্যু

বদিউজ্জামান রাজাবাবু:   |   বুধবার, ১৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিবগঞ্জে পদ্মায় মাছ ধরতে গিয়ে ডুবে একজনের মৃত্যু
১২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাছ ধরতে গিয়ে পদ্মা নদীতে ডুবে নিখোঁজের ১৯ ঘণ্টা পর তফিজুল (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মারা যাওয়া ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামো জগন্নাথপুর পন্ডিতপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে।

বুধবার সকাল ১১টার দিকে পদ্মা নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহা. আজম আলী জানান, গত মঙ্গলবার বিকাল ৫ টার দিকে পন্ডিতপাড়া এলাকায় বাড়ির পাশে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে নিখোঁজ হয়  তফিজুল। বুধবার সকাল ১১ টার দিকে ডুবে যাওয়া স্থানেই তার মরদেহ উদ্ধার করে  এলাকাবাসী। তফিজুলের মৃগি রোগ ছিল বলেও জানান চেয়ারম্যান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com