শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

বদিউজ্জামান রাজাবাবু:   |   বুধবার, ১৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাঁপাইনবাবগঞ্জে নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
১০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর বাঁধ রক্ষা ও মোহনা পার্ক সংলগ্ন অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরা লের চর-আলাতুলি, দেবিনগর ও শাহজাহানপুর ইউনিয়নের সাধারণ মানুষ। মানববন্ধন শেষে বালুমহাল ইজারা বাতিল ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করে ফসলি জমি ও বসত-ভিটা রক্ষার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো: মোখলেসুর রহমান। মানববন্ধন কর্মসূচিতে নবীর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আফসারুল আলম, মাওলানা কাওসার আলী, ফয়সাল হোসেন, আব্দুল জলিলসহ অন্যরা। পরে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন ভুক্তভোগীরা।

বক্তারা বলেন, শাহজাহানপুর ইউনিয়নের মোহনা পার্ক সংলগ্ন দুর্লভপুর-হাকিমপুর এলাকায় পদ্মা নদীর তীর ঘেঁষে প্রতিদিন ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীর তীর ও বাঁধ ভেঙে কয়েক হাজার বিঘা ফসলী জমি, স্থাপনা, বসতবাড়ী ও প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়েছে।

চর-আলাতুলি, দেবিনগর ও শাহজাহানপুর ইউনিয়নের নদী তীরবর্তী কয়েকশ বাড়িঘর এখনও হুমকির মধ্যে রয়েছে। নদী ভাঙন থেকে রক্ষার জন্য অবিলম্বে বালু উত্তোলন বন্ধের জোর দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com