শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

যশোরে অঙ্কুর সংগঠনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মাসুদ রায়হান:   |   বুধবার, ১৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যশোরে অঙ্কুর সংগঠনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

যশোরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অঙ্কুর’। বুধবার (১৬ ই অক্টোবর) যশোরের মণিরামপুর উপজেলার ১৫নং কুলটিয়া ইউনিয়নের ১৬ গ্রামের ৭৬টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা এবং ৬ টি গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে অর্থ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ত্রাণ নিতে আসা নিতাই ঢালী বলেন, আমাদের এলাকায় আগে অনেকবার বন্যা হয়েছে। হঠাৎ বন্যা হওয়ার কারণে খাবার সংকটে পড়তে হয়েছে। বাড়িতে এক সপ্তাহ মাজা সমান পানি ছিল। এখন পানি কিছুটা নেমে গেলেও স্বাভাবিক হয়নি। তাই এ ত্রাণ আমাদের জন্য দরকারী।

অঙ্কুর সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি উদায়ন বিশ্বাস বলেন, ‘যে কোনো দুর্যোগে আমরা অসহায় মানুষের পাশে থাকি। এলাকার সুধীজন ও অঙ্কুর এর শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এবং দুর্গাপূজায় অঙ্কুর এর স্টলের লভ্যাংশ থেকে জলাবদ্ধ মানুষকে উপহার-স্বরূপ অর্থসহযোগিতা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়েছে।

এ সংগঠনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন, মনিশান্ত মন্ডল, ফাল্গুন মণ্ডল, পরিতোষ বিশ্বাস, স্বপন ধর, লিমন হালদার। এছাড়াও অঙ্কুরের উপদেষ্টা ধীমান মল্লিক সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com