শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চরভদ্রাসন  পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান 

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   বুধবার, ১৬ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চরভদ্রাসন  পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৪ হাজার মিটার কারেন্ট ধ্বংস ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। অভিযান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত ফারাবী এর নেতৃত্বে পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

অভযানের অন্যরা হলেন- উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার এস এম জাহাঙ্গীর কবির, চরভদ্রাসন থানার উপপরিদর্শক মোঃ রফিকুজ্জামান, ক্ষেত্র সহকারী শামীম আরেফিন ও পেশকার মানোয়ার হোসেন প্রমুখ।

জানা যায়, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত উপজেলা পদ্মা নদীর মাথাভাঙ্গা, চর গোপালপুর ও হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন জল সীমানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানের টের পেয়ে অবৈধ মাছ শিকারী জেলেরা পালিয়ে গেলেও মাছ ও জাল ফেলে যায়।

এতে প্রায় চার হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করেন ভ্রাম্যমান আদালত। পরে পদ্মা নদীর গোপালপুর ঘাট এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ২০ কেজি ইলিশ মাছ বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com