বদিউজ্জামান রাজাবাবু: | শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালতির পানিতে ডুবে মারিয়া খাতুন নামে ১৩ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশু শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মনিরুল ইসলামের মেয়ে।
শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক ও শিশুর পিতা মনিরুল ইসলাম জানান, বাড়ির উঠানে থাকা বালতিতে বৃষ্টির পানি জমে ছিল। সবার অজানতে মারিয়া বাড়ির উঠানে খেলা করার সময় বালতির পানিতে মাথা নিচ দিকে করে পড়ে গেলে তার মৃত্যু হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com