প্রবাসীদের কল্যাণে দেশের সম্মানে কাজ করার প্রত্যয় নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি সংবাদকর্মীদের সমন্বয়ে প্রথমবারের মতো গঠিত হলো ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঝুম মিটিং উপস্থিত হয়ে,প্রস্তাবকৃত নামে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে হাবিবুর রহমান হেলাল (জার্মান) চ্যানেল আই এবং সাধারণ সম্পাদক এমডি এস কে জাকির হোসেন সুমনকে ( ইতালি )যমুনা টেলিভিশন,নির্বাচিত করা হয়।
সকল সাংবাদিক নেতৃবৃন্দের সমর্থনে প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমানকে( অস্ট্রিয়া) নির্বাচিত করা হয়। সভাপতি পদে হাবিবুর রহমান হেলাল ও এনায়েতুল্লাহ সোহেলের নাম প্রস্তাব করা হলে , একাধিক প্রস্তাব হাবিবুর রহমান হেলালের পক্ষে পড়ায় সম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচন করা হয়। সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন সুমন ও জহিরুল ইসলাম কে প্রস্তাব করা হলে ,গ্রিক বাংলা প্রেসক্লাবের সভাপতি জহির ইসলাম এ পদে অপারগতা জানাই, ফলশ্রীতে সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন সুমনকে করা হয়।
এই দুটি পদে অন্য কোন প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে তাদেরকে দুই বছরের মেয়াদে থাকার অনুমতি প্রস্তাব করা হয়। উক্ত অনুষ্ঠানটির সঞ্চালনা ও বিচারকের দায়িত্ব পালন করেন জরুল ইসলাম, অনুষ্ঠান শুরুতেই কোরআন তেলাওয়াত করেন জিয়াউর রহমান খান সোহেল।
গতরাতে বৃহস্পতিবার ১৭ই অক্টোবর উৎসাহ-উদ্দীপনা ও উৎকণ্ঠার মধ্যে দিয়ে কার্যকরী কমিটির প্রধান উপদেষ্টা ,সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচনে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশি জাতীয় সংবাদমাধ্যম ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালে নিয়োগপ্রাপ্ত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মাহাবুর রহমান ইউরো বাংলা টাইমস নির্বাহী সম্পাদক অস্ট্রিয়া, হাবিবুর রহমান হেলাল চ্যানেল আই জার্মান, জাকির হোসেন সুমন যমুনা টেলিভিশন ইতালি, জরুল ইসলাম নিউজ 24 গ্ৰিস, কামরুজ্জামান ভুইয়া ডালিম এস এ টিভি গ্রীস, কবির আহমেদ আই অন টিভি অস্ট্রিয়া, ম মূহাম্মদ উল্লাহ সোহেল বাংলাভিশন ইতালি, জিয়াউর রহমান খান সোহেল, নজরুল ইসলাম বিপ্লব, আবু সাঈদ রিয়াজ, আবু তাহের পর্তুগাল,, নাজনীন আকতার আই আন টিভি ইতালি , খন্দকার মেহেনেজ পরমা বিডি নিউজ ইউরোপ গ্ৰিস,, নজরুল ইসলাম বিপ্লব, ফাহিম আহমেদ মুন্না মাইগ্রেশন বাংলা ইতালি, আক্তার হোসেন, ইসমাইল হোসেন স্বপন, শরিফুল ইসলাম, প্রমুখ।
একযোগে কাজের সংকল্প, কমিউনিটি বিনির্মাণের প্রবাসীদের পাশে থাকার সংকল্প ব্যক্ত করে ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সংগঠনের কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন সকল সাংবাদিকবৃন্দ। এবং শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সবাইকে জানান।