শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

  |   শনিবার, ১৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে আদর্শ শিক্ষক ফেডারেশন রাণীশংকৈল উপজেলা শাখার আয়োজনে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে এ শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি মিন্নাতুল্লাহ পাঠান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেডারেশনের উপদেষ্টা ড.মো.খায়রুল আনাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ঠাকুরগাঁও জেলার উপদেষ্টা অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের ঠাকুরগাঁও জেলা সেক্রেটারি অধ্যাপক ফিরোজ বিশ্বাস, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রাণীশংকৈল উপজেলা শাখার উপদেষ্টা,  উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, উপদেষ্টা মাওলানা মো.রজব আলী, প্রভাষক মো. সুলতান, প্রভাষক আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল বাসিস সেক্রেটারী মোশাররফ হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জোতিষ চন্দ্র রায়, আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রাথমিক স্তরের জেলা সেক্রেটারী মো. আব্দুল্লাহ প্রমূখ।

এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের কর্মী, মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাণীশংকৈল আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা সেক্রেটারী মো. জিয়াউর রহমান।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com