শামসুল ইসলাম | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৩৭ বার পঠিত | পড়ুন মিনিটে
ফ্রিল্যান্সার অফ রাজশাহী’র উদ্যোগে দিনব্যাপী রাজশাহীতে বিখ্যাত ফ্রিল্যান্সারদের নিয়ে আন্তর্জাতিক ফ্রিল্যান্সার দিবস পালন করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহীর একটি অভিজাত রেস্টুরেন্টে রাজশাহীর বিভিন্ন অঞ্চলের প্রায় ৮০ জন ফ্রিল্যান্সারদের নিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এসময় বক্তারা বলেন, আমরা একটি কমিউনিটি গড়ে তুলতে চাই। আমাদের উদ্দেশ্য নতুন ফ্রিল্যান্সারদের উদোক্তা হিসেবে গড়ে তোলাসহ একে অপরকে সহযোগিতা করা। এছাড়াও অনেক নতুন ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে দেখা যায় তারা সঠিক গাইডলাইনের অভাবে নিরাশ হয়ে ঝরে যাচ্ছে এদেরকে আমরা সঠিকভাবে পরিচালিত করতে চায়।
চাকরির বাজারে অনেক প্রতিযোগিতা সে কারণে আমরা ফ্রিল্যান্সিংকে ক্যারিয়ার হিসেবে নিতে চাই। একজন ফ্রিল্যান্সার দেশের রেমিটেন্সে অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুব আরা নিলা, আব্দুর রহমান, রানা খান, ইমরান হোসেন সজিব।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুরসালিন হোসেন, কামরুল হাসান, আল মামুন, সুমন আলী, খালিদ হাসান শুভ, রাসনাত মাহমুদ, নাইম আজাদ প্রমুখ।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com