শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

পলাশবাড়ীতে অনুষ্ঠিত হলো এইচপিভি টিকা ক্যাম্পিইন উপলক্ষে সমন্বয় সভা

আনোয়ার হোসেন   |   বুধবার, ২৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পলাশবাড়ীতে অনুষ্ঠিত হলো এইচপিভি টিকা ক্যাম্পিইন উপলক্ষে সমন্বয় সভা
১২

গাইবান্ধায় পলাশবাড়ীতে জরায়ুরমুখ ক্যানসার রোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমন্বয় সভায় জরায়ুরমুখ ক্যানসার প্রতিরোধ ও এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের ওপর আলোকপাত করে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনিসুর রহমান।

সভায় W.H.O.এর এসআইএমও ডাঃ খন্দকার জাকারিয়া, থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্রু, উপজেলা সনাজ সেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, মাধ্যমিক কর্মকর্তা এ বি এম নকিবুল হাসান, পঃপঃ কর্মকর্তা মাহবুবা খাতুন, শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন, সাংবাদিক মোঃ ফেরদাউছ মিয়া, শিক্ষার্থী প্রতিনিধি ফাবিহা তাবাসুম ফিহা ও আছমিতা আক্তার উপস্থিত ছি‌লেন।

সভায় বলা হয়, আগামী ২৪ অক্টোবর থেকে রেজিষ্টেশনের ভিত্তিতে ১০ দিন স্কুল পর্যায়ে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের ও পরবর্তী ৮ দিন ব্যাপি কমিউনিটি পর্যায়ে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের মাঝে এ টিকা প্রদান করা হবে। উপজেলায় মোট ১৩ হাজার ৮’শ ৮৩ জন কিশোরীকে টিকা দেয়ার লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও নিদিষ্ট সময়ের মধ্যে বাদপড়া কিশোরীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ টিকা নিতে পারবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com