শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর উপলক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধি   |   বুধবার, ২৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর উপলক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

বুধবার (২৩ অক্টোবর) সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর উপলক্ষে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মোক্তাল হোসেন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সাইবার নিরাপত্তা নিয়ে বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন তথ্যপ্রযুক্তিবিদ ও সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান তালুকদার।

এসময় বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আজহারুল ইসলাম, সাংবাদিক মোনায়েম খান, সহকারী শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন ও মো: আব্বাস উদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন। এসময় তথ্যপ্রযুক্তিবিদ আসাদুজ্জামান তালুকদার প্রথমেই সাইবার নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি ও সিক্যাফের পক্ষ থেকে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর ২০২৪ এর বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম ও বর্তমান পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা নিয়ে বক্তব্য দেন।

পরে তিনি তার বক্তব্যে সাইবার জগতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা, সাইবার বুলিং ও অনলাইন লেনদেনে সতর্কতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পরে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com