আনোয়ার হোসেন: | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | ৬৩ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা একটি মানহানির মামলা খারিজ করেছে আদালত।গাইবান্ধার সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক জান্নাতুল ফেরদৌস বুধবার (২৩ অক্টোবর) দুপুরে এ আদেশ দেন।
মাহমুদুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ বাবু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।
এর আগে, ২০১৭ সালের ১ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে অংশ নেন মাহমুদুর রহমান। সেখানে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকীকে নিয়ে জনসম্মুখে মাহমুদুর রহমান আপত্তিকর কথা বলেন বলে অভিযোগ করা হয়।
এ অভিযোগে ওই বছরের ১১ ডিসেম্বর গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরকার মো. শাহীদ হাসান লোটন গাইবান্ধা আমলি আদালতে মামলাটি করেন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com