শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

লংগদুর রুপালী ও রাব্বি সাতার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে লড়বে

তাজ মাহমুদ:   |   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লংগদুর রুপালী ও রাব্বি সাতার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে লড়বে

২৪ অক্টোবর,২০২৪ বৃহস্পতিবার সকাল ১০টায় ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার অঞ্চল পর্যায় অনুষ্ঠিত হয় সিলেটে। উক্ত প্রতিযোগিতায় রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলাধীন মাইনীমুখ মডেল হাই স্কুলের শিক্ষার্থী রুপালী ও গুলশাখালী সীমান্ত প্রহরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষার্থী মোস্তফা হাফিজ রাব্বি  সাতার ইভেন্টে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহন করবে।

উক্ত সাতার প্রতিযোগিতাটি আঞ্চলিক উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চল, সিলেট আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সিলেটের সৈয়দ হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের সুইমিং পুলে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর রেজাউল করিম, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্রগ্রাম। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী মামুন আকবর, সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এবং মোঃ রফিকুল ইসলাম, আঞ্চলিক উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা, কুমিল্লা অঞ্চল, কুমিল্লা।

উক্ত সাতার প্রতিযোগিতায় (বালক ও বালিকা) বড় বালিকা গ্রুপের ১০০মিঃ বুক সাতার প্রতিযোগিতায় লংগদুর মাইনীমুখ মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী  রুপালী আক্তার ২য় স্থান অর্জন করে এবং ছোট বালক গ্রুপের ১০০মিঃ মুক্ত সাতার ও ৫০ মিঃ চিৎ সাতার প্রতিযোগিতায় গুলশাখালী সীমান্ত প্রহরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মোস্তফা হাফিজ রাব্বি দুটিতেই ১ম স্থান অধিকার করে। তারা উভয়েই এখন বরিশালে জাতীয় পর্যায়ের সাতার প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে অংশগ্রহন করবে।
ইতিমধ্যে তারা গত ২০ অক্টোবর চট্রগ্রামে উপ-অঞ্চল প্রতিযোগিতায় অংশগ্রহন করে  বিজয়ী হয়।
রুপালী আক্তার ও মোস্তফা হাফিজ রাব্বি জাতীয় পর্যায়ে সাতার প্রতিযোগিতায় অংশগ্রহনে সকলের নিকট দোয়া প্রার্থী।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com