শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

চোর সন্দেহ যশোরে যুবককে ঝুলিয়ে নির্যাতন

মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ   |   শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চোর সন্দেহ যশোরে যুবককে ঝুলিয়ে নির্যাতন
১৫

চোর সন্দেহে যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামে মানসিক ভারসাম্যহীন যুবক ইউসুফ মল্লিক (১৯) কে গাছের ঝুলিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভয়নগর থানায় মামলা হলে পুলিশ ঘটনার সাথে জড়িত আহমেদ আলী নামে এক ব্যক্তিকে আটক করেছে। আর অন্যান্য পলাতক রয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে ৩নং চলিশিয়া ইউনিয়নের বাগদাহ বাজারে ইদ্রিস আলী খাঁ এর মুদি দোকানের সামনে এই ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন ওই যুবক বাগদাহ গ্রামের শরিফ মল্লিকের ছেলে।

তাকে চোর সন্দেহে একই এলাকার মৃত মোকসেদ আলী‌ বেগের ছেলে আহাম্মেদ আলী বেগ (৬০), নওয়াব আলী মুন্সির ছেলে সবুজ মুন্সি (৩২) ও একই এলাকার কালুখার ছেলে ইদ্রিস আলী খা সহ অজ্ঞাতনামা আরো দুই তিন জন মানসিক ভারসাম্যহীন যুবক ইউসুফ মল্লিককে মধ্যযুগীয় কায়দায় গাছের সাথে ঝুলিয়ে পিটিয়ে আহত করেন,

ছবিতে দেখা যায়, ইউসুফ মল্লিককে পা উপরে মাথা নিচে দিয়ে, গাছের দড়ি দিয়ে বেঁধে খালি গায়ে ঝুলিয়ে রাখা হয়েছে। পাশে একজন তাকে নির্যাতন করছে আর একজন বয়স্ক ব্যক্তি ও এক যুবক পাশে দাঁড়িয়ে আছে। তাকে ঐদিন বিকেলে গাছের সাথে ঝুলিয়ে বেদম মারপিট করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এ ঘটনায় অভয়নগর থানায় নিয়মিত মামলা হলে পুলিশ আহমেদ আলি বেগকে আটক করেছে।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম বলেন, তাৎক্ষণিক ঘটনার সংবাদ শুনে এলাকাবাসীর সহায়তায় আহাম্মেদ আলী বেগ নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ইউসুফ আলী মল্লিক শারীরিকভাবে সুস্থ আছেন।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com