শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ভূরুঙ্গামারীতে যৌথবাহিনীর পৃথক দুটি অভিযানে ফেনসিডিল ও গাঁজা সহ আটক -২

মোঃ রাহিজুল ইসলাম   |   শনিবার, ০২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভূরুঙ্গামারীতে যৌথবাহিনীর পৃথক দুটি অভিযানে ফেনসিডিল ও গাঁজা সহ আটক -২
১৫

কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে পুলিশ ও যৌথবাহিনীর পৃথক দুটি  অভিযানে ১২২ বোতল ফেন্সিডিল ও ৫৩৫ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার জয়মনিরহাট ইউপির দক্ষিন শিংঝার এলাকা থেকে রাত ৩:৪৫ মিনিটে মৃত আবুল কাশেমের ছেলে জহুরুল ইসলাম (৪০) কে নিজ বাড়ী থেকে ১২২ বোতল ফেন্সিডিল, ৪০ পিচ ইয়াবা ও ৩৫গ্রাম গাঁজাসহ আটক করে ভুরুঙ্গামারী থানায় হস্তান্তর করে। অপর একটি অভিযানে উপজেলার সদর ইউপির সোনাতলী এলাকার সহিদুল ইসলামের স্ত্রী মিনারা বেগম কে নিজ বাড়ী থেকে ৭শ গ্রাম গাঁজাসহ আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক দুটি অভিযানে আটককৃত দুই মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com