শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শেরপুরে ছাত্র হত্যা মামলার আসামি মুকুল দফাদারকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪

মোঃ মুরাদ মিয়া,শেরপুর জেলা প্রতিনিধি:   |   রবিবার, ০৩ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৭৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শেরপুরে ছাত্র হত্যা মামলার আসামি মুকুল দফাদারকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪
১৩

শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় হত্যা মামলার এফআইআর ভুক্ত আসামী মোঃ মুকুল দফাদার (৫০) কে গ্রেফতার করেছে র‍্যাব।

আজ রবিবার (৩ নভেম্বর) বিকাল ৩.৫০ ঘটিকায় শেরপুর শহরের সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪, সিপিসি ১, জামালপুর।
র‌্যাব ১৪ জামালপুর ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: আব্দুল হাই চৌধুরী আজ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। মুকুল দফাদার শেরপুর সদর থানার দড়িপাড়া গ্রামের বদু দফাদার @ মোজাম্মেল হকের ছেলে।

র‌্যাব জানায়, গত ৪ আগস্ট বিকাল পাঁচটায় শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুস্কৃতিকারীরা হামলা করে। এতে মোঃ মাহবুব আলম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় নিহতের মা মোছাঃ মাফুজা খাতুন বাদী হয়ে গত ১২ আগস্ট শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০৮)।

মামলার পর র‍্যাব-১৪, জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করেন এবং জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম শুরু করে। এর ধারাবাহিকতায় আজ বিকেলে সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত আছে বলে জানায় র‌্যাব।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com