শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

হাসপাতালের ঠিকাদার নিয়োগে অনিয়মের প্রতিবাদে রাণীশংকৈলে মানববন্ধন

সুজন আলী   |   বুধবার, ০৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হাসপাতালের ঠিকাদার নিয়োগে অনিয়মের প্রতিবাদে রাণীশংকৈলে মানববন্ধন
১৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিকাদার নিয়োগে অনিয়মের প্রতিবাদে স্থানীয় ঠিকাদার ও রাণীশংকৈলবাসী ব্যানারে এ মানববন্ধন হয়। বুধবার (৬ নভেম্বর )দুপুরে উপজেলা পরিষদ মূল ফটকে সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে রাণীশংকৈল উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪-২৫ অর্থ বছরের পথ্য সরবারহ, স্টেশনারি সরবরাহ ও লিলেন ধোলাই এর ঠিকাদার নিয়োগে পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচ) ডাঃ আব্দুস সামাদ চৌধুরীর বিরুদ্ধে নানা অনিয়ম সহ দূর্নীতি, টেন্ডারবাজি ও ঘুষ গ্রহণের অভিযোগে মানববন্ধন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় ঠিকাদার ও এলাকাবাসী।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ঠিকাদার আব্দুল করিম, মনির হোসেন, মাসুদ রানা, সোলেমান আলী, আব্দুল মান্নান ও শরিফ মিলার সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ প্রমূখ। বক্তারা বলেন, যেখানে পাবলিক প্রকিউরসেন্ট আইন ২০০৬ ও ২০০৮ মোতাবেক সর্বনিম্ন দরদাতা হিসেবে ঠিকাদার নিয়োগে করতে হবে।

সেখানে টিএইচ ডাঃ আব্দুস সামাদ চৌধুরী মোটা অংকের উৎকোচ নিয়ে সর্বনিম্ন দরদাতা ৭ম জনজইনুল ঠিকাদার কে নিয়োগের জন্য টালবাহানা করছেন। যার বাসা উপজেলা থেকে ৩০ কি.মি দূরে।

রাতের আঁধারে রেজুলেশন লিখে সই স্বাক্ষর নিচ্ছেন, এভাবেই ঠিকাদার নিয়োগে দীর্ঘ সময় কালক্ষেপণ করছেন যেনো তিনি অর্থ লোপাটের সুযোগ পান। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আব্দুস সামাদ চৌধুরী সহ যারা ঘুষ লেনদেনের সাথে  জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com