শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ফরিদপুরে প্রাইভেটকার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে প্রাইভেটকার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
১৪

ফরিদপুরে প্রাইভেটকার থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম শফিক বেপারী। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে জেলার সদর উপজেলার ভাটি কানাইপুর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা।

নিহত মো. শফিক বেপারী সদরের মৃগী দক্ষিণপাড়া এলাকার মো. কুদ্দুস বেপারীর ছেলে।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, ভাটি লক্ষ্মীপুর গ্রামের কবির মোল্লার বাড়ির উঠানে রাখা প্রতিবেশী ফরহাদ শরীফের মালিকানাধীন পর্দা দিয়ে ঢেকে রাখা প্রাইভেটকারের মধ্যে থেকে শফিকের মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবক প্রাইভেটকারটি পরিচ্ছন্ন করার উদ্দেশে মালিকের কাছ থেকে সকালে চাবি নিয়ে আসেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

তিনি আরও বলেন, সন্ধ্যায় তার খোঁজে ওই প্রাইভেটকারের কাছে আসলে ঢেকে রাখা গাড়ির ভেতরেই তার মরদেহ পাওয়া যায়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com