তাজ মাহমুদ | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৩৯ বার পঠিত | পড়ুন মিনিটে
৯ নভেম্বর, ২০২৪ ইং শনিবার সকাল ১০ঃ৩০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার আয়োজনে জেলা শহরের এক মিলনায়তনে সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত রুকন বা সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় এসিসট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্রগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্রগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারি মোঃ মানছুরুল হক, প্রচার সম্পাদক এডভোকেট মোঃ হারুনুর রশিদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশ থেকে সকল অন্যায় জুলুম, বৈষম্য দুর করে ইনসাফ ও শান্তিপুর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাবে।
এই কাজে সবচেয়ে বেশি কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে সংগঠনের সকল সদস্যদেরকেই। সাধারন মানুষ এখন স্বপ্ন দেখতে শুরু করেছে জামায়াতে ইসলামীকে নিয়ে। আগামী দিনে জামায়াতে ইসলামীকে সাধারন মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে।
আজ তারা চাচ্ছে আগামী দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসুক। এরপর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পার্বত্য জেলার জন্য আগামী ২০২৫-২০২৬ সেশনে নির্বাচিত আমীর অধ্যাপক আব্দুল আলীমকে দলীয় গঠনতন্ত্রের আলোকে শপথবাক্য পাঠ করান।
উল্লেখ্য যে, ইতিমধ্যে জেলার সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে গোপন ভোটে জেলা আমীর নির্বাচিত করা হয়। ভোটের মাধ্যমে নির্বাচিত আমীরের নাম ইতিপুর্বে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর আমীর ঘোষনা করেছিলেন। সে ঘোষনায় রাঙ্গামাটি পার্বত্য জেলা আমীর নির্বাচিত হয়েছিলেন অধ্যাপক আব্দুল আলীম।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com