মাকসুদ আল নাজির: | রবিবার, ১০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ১১১ বার পঠিত | পড়ুন মিনিটে
সুইজারল্যান্ডে উপদেষ্টা আসিফ নজরুলের সাথে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে আজ সকাল ১১ টায় টাংগাইল প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে টাংগাইল জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এতে অংশ নেয় টাংগাইলের স্কুল কলেজের নানান শিক্ষার্থীরা।বক্তব্য রাখেন কামরুল ইসলাম, শাহাদাত হোসেন সিয়াম, আকরাম হোসেন, সিয়াম খান,আল-আমিন, আলামিন সিয়াম প্রমুখ। আওয়ামী দোসররা যাতে সামনে এই রকম অসৌজন্যমূলক আচরণ করতে না পারে এ ব্যাপারে হুশিয়ার এবং জড়িতদের শাস্তির দাবি তুলেন তারা। আওয়ামী চক্রান্ত রুখে দিতে ছাত্রসমাজকে এক থাকবার আহব্বান করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com