শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

ব্রাহ্মণবাড়িয়ায় মাল্টিপাটি এডভোকেসি ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ

সফিকুল ইসলাম বাদল   |   সোমবার, ১১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ায় মাল্টিপাটি এডভোকেসি ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ
১৭

ব্রাহ্মণবাড়িয়ায়মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে ফুল, ফল, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম মূলত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত। সংস্থাটি রাজনৈতিক দ্বন্দ্ব নিরসন, অহিংস রাজনৈতিক চর্চা, নারী শিক্ষা, বাল্য বিবাহ রোধ ও জনদুর্ভোগ নিরসনে সমাজের ব্যাপক মানুষকে সম্পৃক্ত করে বাংলাদেশকে একটি শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র গঠনে দীর্ঘদিন যাবৎ কাজ করছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম ব্রাহ্মণবাড়িয়া এর সাধারণ সম্পাদক এ বি এম মোমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর আবুজাফর মোহাম্মদ আরিফ হোসেন, তাঁতী দলের সাবেক সভাপতি প্রফেসর মোশারফ হোসেন, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লাভলু, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সাঈদ হাসান সানি, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, জেলা নবীনদলের সভাপতি মো. শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জেমি হৃদয়।

সামাজিক সংগঠন তরী বাংলাদেশ এর আহবায়ক শামীম আহমেদ, সদস্য খালেদা মুন্নী, সোহেল রানা ভূঁইয়া, মো. মনির হোসেন ও সালাউদ্দিন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com