শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

শার্শার গোগায় জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

নাসির উদ্দীন   |   সোমবার, ১১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শার্শার গোগায় জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত
১০

সোমবার (১১নভেম্বর) বিকালে জামায়াতে ইসলামী (যুব বিভাগ) গোগা শাখার উদ্যোগে হাফিজিয়া মাদ্রাসা ময়দানে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতের গোগা ইউনিয়ন শাখার আমির মাও. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আবুল কাশেমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাও. আজিজুর রহমান। এ সময় তিনি বলেন, গত ১৭ বছর জামায়াতের নেতাকর্মিরা নির্যাতনের শিকার হয়েছেন।

যা বৈশম্যবিরোধী ছাত্র জনতার গনঅভ্যুণ্থানের  মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি।এ গণঅভ্যুত্থানের সুফল ধরে রাখতে যুব সমাজকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। রাষ্ট্র সংস্কার ও বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যুব সমাজ তাই তাদের সঠিক পথে চলার দিক নির্দেশনা দেন।

এছাড়াও ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য ও যশোর জেলা পশ্চিম শাখার আমির মাও. হাবিবুর রহমান।

এ সময় অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাও. ফারুক হাসান,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাও. হাবিবুর রহমান,গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মাষ্টার হযরত আলী,বিএনপি নেতা আব্দুল হামিদ,শার্শা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও তারবিয়্যাতি বিভাগ ফিরোজ আল মাহমুদ, ইসলামি ছাত্রশিবির শার্শা দক্ষিণ সাথী শাখার সভাপতি ইনামুল হাসান প্রমুখ।

এ সময় গোগা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান আয়ুব বদ্দি,ইউনিয়ন জামায়াতের (যুব বিভাগ) সভাপতি বায়োজিদ হোসেনসহ এলাকা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com