আনোয়ার হোসেন | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৫২ বার পঠিত | পড়ুন মিনিটে
গাইবান্ধায় দাম বেশী রাখায় ২ তেল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা মো: তাপাদার। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢোলভাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১ লিটারের বোতলজাত সয়াবিন তেল MRP ১৬৭ টাকা লেখা থাকলেও ১৭৫ টাকায় বিক্রি এবং ২ লিটারের বোতলজাত সয়াবিন তেল MRP ৩৩৪ টাকা লিখা থাকলেও ৩৫০ টাকায় বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com