বিশেষ প্রতিনিধি: | বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | ৪৮ বার পঠিত | পড়ুন মিনিটে
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নে অবৈধভাবে জমি দখল করার চেষ্টা চলছে।
ভুক্তভুগি পরিবার জানান, পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আবদুল হাসেম প্যাদা, হালিম প্যাদা ও রশিদ প্যাদা আনুমানিক ১৯৫৪ সালের দিকে রমেশ চন্দ্র রায় চৌধুরী নামক এক জমিদারের থেকে ক্রয় সুত্রে ৪ একর ১২ শতক জমি দলিল করেন।
পরবর্তীতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি অন্যথায় চলে গেলে তার আর কোনো খোজ পাওয়া যায় নি। বর্তমান সময়ে এলাকার আরসু সরদার, খলিল প্যাদা, নয়ন ও আবুল খা নামক কিছু কুচক্রী মহল ঐ জমিদারের ভুয়া পুত্র সাজিয়ে নিয়ে এসে ২০২৩ সালে একটি ভুয়া দলিল করে জমি দখলের চেষ্টা করে।
ভুক্তভোগী আহসান হাবিব খোজ খবর নিয়ে দেখেন যে জমিদার রমেশ চন্দ্র ছিলেন নিঃসন্তানি। তিনি ফরিদপুর জেলার সদর উপজেলায় বাস করতেন। অন্যথায় যাকে তার পুত্র সাজানো হয়েছে সে ভাঙ্গা উপজেলার কাউলিপাড়া ইউনিয়নে বাস করে তার পিতার নাম প্রফুল্ল ভট্টাচার্য।
ভুক্তভোগী ও এলাকায় অন্যান্য লোকজনের সাথে কথা বলে জানতে পাড়া যায় যে আরসু সরদার, খলিল প্যাদা, নয়ন ও আবুল খা সহ সকল কুচক্রী মহল তাদের নানান ভাবে হয়রানি করছেন।
ভুক্তভোগী ও এলাকার অন্যান্য লোকজন আইনের সহযোগিতা কামনা করছেন এবং তাদের দাবি এই ধরনের দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আশা হোক।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com