শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক সার ব্যবসায়ীর ১ মাসের কারাদন্ড

ফরিদপুর জেলা প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সদরপুরে ভ্রাম্যমান আদালতে এক সার ব্যবসায়ীর ১ মাসের কারাদন্ড
১৪

ফরিদপুরের সদরপুর উপজেলায় এক সার ব্যবসায়ীকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল উপজেলার নতুন হলপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল মামুন।

অভিযানকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বিএ ডিসির নিয়োগকৃত ডিলার আবুল কাসেম মুন্সী (৬২) নামের এক ব্যাক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন- ২০০৯ এর ৪৬ ধারায় ওজনে কম দিয়ে ডিএপি সার বিক্রি করায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে এবং ২০ মেঃটন (৪শত বস্তা) ডিএপি সার জদ্ব করে গুদাম ঘর সিলগালা করে। জব্দকৃত সার নিলামে বিক্রি প্রকৃয়াধীন রয়েছে। জানাগেছে, উক্ত ব্যবসায়ী বিএডিসি কর্তৃক নিয়োগকৃত কৃষ্ণপুর ইউনিয়নের সার ও বীজ ব্যবসায়ের ডিলার। বর্তমানে সে সদরপুর ইউনিয়নের নতুন হলপাড় এলাকায় দীর্ঘদিন যাবৎ সারের ব্যবসা করে আসছে। উক্ত ব্যবসায়ী সার বিক্রয়ের সময় ক্রেতাদের সাথে খারাপ আচরনসহ দেখে নেওয়ার হুমকি প্রদান করে।

পরে স্থানীয় জনগন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে উক্ত ব্যাবসায়ীকে আটক করে এবং ২০ মেট্রিক টন সার জব্দ করে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় জানান- তিনি কৃষ্ণপুর ইউনিয়নের সারের ডিলার হয়েও সদরপুর ইউনিয়নে ২০২১ সাল থেকে সারের ব্যবসা করে আসছে। যা সরকারী নিয়মনীতির পরিপন্থী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com